শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নেই অর্জন হবে এসডিজি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৫৩ সময় দেখুন
‘পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নেই অর্জন হবে এসডিজি’


ঢাবি করেসপন্ডেন্ট

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নের উপায় হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা যত বাস্তবায়ন হবে, তত এসডিজিও অর্জন হবে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা: বাংলাদেশের অর্জন ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক সেমিনারে তিনি বলেন, ‘অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৬ হাজার লোকের মতামত নেওয়া হয়েছে। যাদের মতামত নেওয়া হয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পলিসি মেকারসহ বিভিন্ন শীর্ষ স্থানীয় ব্যক্তি।’

‘পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নেই অর্জন হবে এসডিজি’

প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। ভারত বা শ্রীলঙ্কার লোকজন আমাদের দেশ থেকে প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি টাকা নিয়ে যায়। আমরা আমাদের মানবসম্পদ তৈরি করতে চাই। আর সেই লক্ষ্যে আমরা শিক্ষা ও জ্ঞানে আন্তর্জাতিক নাগরিক হব।’

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘এসডিজির সবক’টি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অবদান রাখতে সক্ষম। যে তিনটি মূল বিষয়কে কেন্দ্র ১৭টি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, সবক’টি বিষয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডিসিপ্লিনে আছে। এসডিজি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে এডুকেশন, রিসার্চ, গভর্ন্যান্স, লিডারশিপ ডেভেলপমেন্ট ও এক্সটার্নাল লিডারশিপ।’

সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ঢাবি সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্যরা।

সারাবাংলা/আরআইআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর