Last Updated:
পটাশপুর : অশ্লীল নৃত্যের পার্টি। আর তার জন্য পূর্ব মেদিনীপুরের পটাশপুরের প্রত্যন্ত গ্রামের হোটেলে পুলিশি অভিযান। দুই তরুণী-সহ তিন যুবক আটক।
হোটেলে পুলিশের অভিযান, তিনজন যুবক-সহ দুই তরুণীকে আটক পুলিশের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার প্রতাপদীঘি এলাকার ঘটনা।
সুত্রের খবর, পটাশপুর থানার প্রতাপদিঘীর স্বপ্নপুরী হোটেলে গতকাল রাতে একটি ঔষধ কোম্পানির দ্বারা আয়োজিত মহিলাদের অশ্লীল নৃত্যের আসর বসে। সেখানে তরুণীদের নিয়ে যুবকেরা মদ্যপ অবস্থায় অসামাজিক কাজকর্ম করে বলে অভিযোগ পুলিশের। গোপন সূত্র মারফত খবর পেয়ে পুলিশ এদিন রাতে অভিযান চালিয়ে দুজন তরুণী এবং তিনজন যুবককে আটক করে।
স্থানীয় সূত্র মারফত জানা যায়, এদিন রাতে ওই হোটেলে এসে জড়ো হয় কিছু যুবক-যুবতী। তার পরই শুরু হয় দেদার হুল্লোড়। মদ্যপানের পাশাপাশি চলে অশ্লীল নাচ, চলতে থাকে নানা অসামাজিক কাজকর্ম। এই ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। তার পরই সেই হোটেলে হানা দেয় পুলিশ। সেখান থেকেই যুবক-যুবতীদের আটক করে পুলিশ।
-পঙ্কজ দাশ রথী
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 27, 2025 10:48 AM IST