সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

পথে জনতার ঢল, স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে নেতাদের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন
পথে জনতার ঢল, স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে নেতাদের শ্রদ্ধা


ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।

নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে শ্রদ্ধা জানাতে হয়। পূর্ব কর্মসূচি অনুযায়ী শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সাভারে শ্রদ্ধা জানানোর কথা ছিল তারেক রহমানের। কিন্তু পথে নেতাকর্মীদের ভিড়ে তারেক রহমানের পক্ষে সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান।

এদিন জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহিদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান। এরপর লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পথে যাত্রা করেন তিনি।

সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে, ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট (জুলাই ৩৬) এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় নজিরবিহীন জনসমাগম ঘটে। পরবর্তীতে সেখানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ পরিকল্পনা ও দেশ গড়ার প্রত্যয়ের কথা তুলে ধরেন





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর