আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড়ে পথ হারিয়ে কলেজের ক্লাসরুমে ঢুকে পড়েছে চিতাবাঘ। তার হামলায় এক শিক্ষার্থী আহত হয়েছেন এমন খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বুধবার (১ ডিসেম্বর) স্থানীয় চৌধুরী নিহাল সিং কলেজে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীকে হামলার পর কলেজের কর্মীরা চিতাবাঘটিকে একটি শ্রেণিকক্ষে আটকে ফেলতে সক্ষম হয়। এদিকে চিতাবাঘ আটকের খবর পেয়ে কলেজের সামনে বহু লোক জড়ো হয়।
আহত শিক্ষার্থী লাকি রাজ সিং জানিয়ছেন, তিনি ক্লাসে ঢুকে একটি চিতাবাঘ দেখতে পান। ঘুরে বের হওয়ার চেষ্টা করতেই তার ওপর আক্রমণ করে হাতে ও পিঠে কামড় দেয়।
অন্যদিকে, জখম তত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর লাকিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
সারাবাংলা/একেএম