শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

পদার্থবিজ্ঞান অন্ত:বিভাগীয় ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন ১৭ তম ব্যাচ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
পদার্থবিজ্ঞান অন্ত:বিভাগীয় ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন ১৭ তম ব্যাচ

জবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধু শট পিস ক্রিকেট টুর্নামেন্টের অন্ত:বিভাগীয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১শে মার্চ ২০২৩ (শুক্রবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পোগোজ স্কুলের মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১২ তম ও ১৭ তম বিভাগ ফাইনাল ম্যাচে লড়াই করেন। উক্ত ফাইনাল ম্যাচের খেলা উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী।
পদার্থবিজ্ঞান অন্ত:বিভাগীয় ফাইনাল খেলায় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ১২ তম ব্যাচকে হারিয়ে শিরোপা জিতেন পদার্থবিজ্ঞানের নবীনতম ব্যাচ-১৭। ১৭ ব্যাচ শুরু থেকেই দাপটের সাথে লড়াই করেছেন এবং সেই সাথে শিরোপা নিজেদের করে রেখেছেন।

পদার্থবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান রাফি বলেন, পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ কতৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলকে অনেক ধন্যবাদ।সকলের সহযোগিতায় পুরো টুর্নামেন্টটি সুন্দরভাবে পরিচালনা করে শেষ করতে পেরেছি এতে খুব ভালো লাগছে।পরবর্তীতে ইচ্ছে আছে আরো খেলাধুলার আয়োজন করার মাধ্যমে সকলের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ছড়িয়ে দেওয়ার।

পদার্থবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদেক খান বলেন,সুন্দরভাবে খেলার আয়োজন করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে।যারা খেলায় অংশগ্রহণ করেছিলেন সবাই অনেক ভালো খেলেছে।আমি ধন্যবাদ জানাই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকলকে এবং আরো ধন্যবাদ জানাই পদার্থবিজ্ঞান বিভাগ শাখা ছাত্রলীগের সকলকে।

উক্ত টুর্নামেন্টটি শুরু হয়ছিলো ১৭ মার্চ ২০২৩ (শুক্রবার) এবং এমন সুন্দর একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করায় সকলের কাছে প্রশংসিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর