বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত ঘোষণা পুতিনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৮ সময় দেখুন
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত ঘোষণা পুতিনের


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তি উপলক্ষ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি।

দেশটির ফেডারেল অ্যাসেম্বলিতে ভাষণে পুতিন বলেন, আমি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে, কৌশলগত অস্ত্র বিষয়ক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে রাশিয়া। যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তাহলে প্রয়োজনে রাশিয়াও তা করতে প্রস্তুত।

দুই দেশের মধ্যে শীতলযুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ পিলার হিসেবে দেখা হয় এই চুক্তিকে। একই সঙ্গে এর অধীনে কৌশলগত পারমাণবিক অস্ত্র সীমিত রাখা হয়।

জানা যায়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে এখনও স্নায়ুযুদ্ধের পর অবশিষ্ট পারমাণবিক অস্ত্রের বিশাল অস্ত্রাগার রয়েছে। ২০১০ সালে ‘দ্য নিউ স্টার্ট’ চুক্তির মাধ্যমে এসব অস্ত্রের সংখ্যা ও ব্যবহার সীমিত করা হয়। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই স্থগিত করলো রাশিয়া।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর