বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পরিবেশ সূচকে তলানিতে বাংলাদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
পরিবেশ সূচকে তলানিতে বাংলাদেশ


আন্তর্জাতিক ডেস্ক

এ বছর এনভায়রনমেন্টাল পারফর্ম্যান্স ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৭তম। জীববৈচিত্রের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৩২ এবং বায়ুমানের দিক থেকে ১৭৩তম।

এ তালিকায় সবার নিচে ভারত। তবে ভারতের দাবি, অবৈজ্ঞানিক ভাবে এবং অনুমানের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। ভারতের পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অবৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে এবং অনুমানের ভিত্তিতে পরিবেশ রক্ষার মূল্যায়নে সূচক তৈরি করা হয়েছে।’

জলবায়ু পরিবর্তন, পরিবেশগত জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য, বায়ুদূষণ, কার্বন নিঃসরণ-সহ ৪০টি বিভাগে মোট ১৮০টি দেশকে নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে শীর্ষে রয়েছে ডেনমার্ক। এর পরেই, অর্থাৎ দুই ও তিন নম্বরে রয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। তালিকায় পাকিস্তান ও মিয়ানমারের অবস্থান যথাক্রমে ১৭৬ ও ১৭৯।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলম্বিয়া ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক-এর সহযোগিতায় ২০০২ সাল থেকে প্রতিবছর এই সূচক প্রকাশ করা হয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর