শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পরীক্ষাই একমাত্র মূল্যায়ন পদ্ধতি নয়: শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৫৮ সময় দেখুন
পরীক্ষাই একমাত্র মূল্যায়ন পদ্ধতি নয়: শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষার্থীর শিখন ফল যাচাইয়ে পরীক্ষাই একমাত্র মূল্যায়ন পদ্ধতি নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করছি। কেবল পরীক্ষাই থাকবে কেন? মূল্যায়নের আর কোনো পথ নেই? শিক্ষার্থী ভালো পারছে নাকি মন্দ পারছে, সেটি বোঝার আরও পথ আছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা থাকবে। একেবারেই থাকবে না, তা নয়। কিন্তু পরীক্ষাটাই সব নয়। ধারাবাহিক মূল্যায়ন থাকবে। কর্মসূচিভিত্তিক নানা ধরনের পড়ালেখা থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্টওয়ার্ক করবে।’ শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে বলেও এসময় উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

পরীক্ষাই একমাত্র মূল্যায়ন পদ্ধতি নয়: শিক্ষামন্ত্রী

শিশুদের অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের রাখতেই হবে। দীর্ঘকাল থেকে বাংলাদেশে সব ধর্মের ও সব ভাষার মানুষ রয়েছে। যার যার ধর্ম তার তার পালনের অধিকার থাকবে।’ কিন্তু হঠাৎ করে এমন সাম্প্রদায়িকতার বিষবাষ্প কেন?— প্রশ্ন রাখেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার প্রতি আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে তুলতে শিশুদের জন্য, শিক্ষার্থীদের জন্য সাম্প্রদায়িকতা রুখতে হবে।’

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর