বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পশ্চিম ইউরোপজুড়ে বন্যা: ১৮৮ মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৪৮ সময় দেখুন
পশ্চিম ইউরোপজুড়ে বন্যা: ১৮৮ মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম ইউরোপজুড়ে হঠাৎ বন্যায় প্রাণহানি ১৮৮ ছাড়িয়েছে। এদের মধ্যে কেবলমাত্র জার্মানিতেই মৃত্যু দেড়শ’র বেশি। এছাড়াও, হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি, ধ্বংসযজ্ঞ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

এদিকে, ৫০ বছরের মধ্যে এই প্রথম জার্মানিতে এমন ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বেলজিয়াম এবং নেদারল্যান্ডসেও বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বেলজিয়ামে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু।

অন্যদিকে নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলেও বন্যায় এক প্রকার ভেঙে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন বন্যাকবলিত এলাকার হাজারো বাসিন্দা।

বন্যার পানিতে তলিয়ে গেছে অধিকাংশ আবাসিক এলাকা। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় মানবেতর জীবন যাপন করছেন হাজার হাজার বাসিন্দা। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন বহু মানুষ।

পশ্চিম ইউরোপের অধিকাংশ নদীর পানিই প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে সেনাবাহিনীসহ উদ্ধারকারী কর্তৃপক্ষ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর