বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাইকগাছায় বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৭০ সময় দেখুন
পাইকগাছায় বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও


মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছাশ সোমবার দুপুরে বাল্য বিবাহ বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামের মোঃ জামিরুল গাজীর স্কুল পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে আনুষ্ঠানিক বাল্য বিবাহের আয়োজন করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন।

এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন।উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, পুলিশের এএসআই ওয়াজেদ আলী, কনস্টেবল জাহিদ হোসেন, আনসার সদস্য কামাল হোসেন, পেশকার ইবরাহীম এবং ইউপি সদস্য আবু হাসান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর