বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২০৭ সময় দেখুন
পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রা রুপির দর পতনের রেকর্ড হয়েছে আজ মঙ্গলবার (৫ এপ্রিল)। দেশটিতে চলমান রাজনৈতিক সংকট মুদ্রার এই দরপতনে বড় প্রভাব রেখেছে। মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দর দাঁড়ায় ১৮৫.২।

গত রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এর পরপরই প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এর মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক এই সংকটে পাকিস্তানের ঝিমিয়ে পড়া অর্থনীতি আরও শ্লথ হয়ে পড়েছে। এর আঁচ লেগেছে মুদ্রার মানেও।

মঙ্গলবার ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান এর আগের দিনের তুলনায় ১ দশমিক ১৪ রুপি হ্রাস পায়। এতে পাকিস্তানের ইতিহাসে রেকর্ড গড়ে রুপির মান দাঁড়ায় প্রতি ডলারের বিপরীতে ১৮৫.২।

অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে কাজ করা মেতিস গ্লোবাল জানিয়েছে, গত মার্চে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে উত্থাপনের পর এ পর্যন্ত ডলারের বিপরীতে রুপির দর ৫.৪ হ্রাস পেয়েছে।

পাকিস্তানের এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর পরচা আজকের দিনটিকে ‘পাকিস্তানের ইতিহাসে একটি কালো দিবস’ বলে অভিহিত করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর