বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানেও শ্রীলংকার পরিস্থিতি দেখছেন ইমরান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১৯৪ সময় দেখুন
পাকিস্তানেও শ্রীলংকার পরিস্থিতি দেখছেন ইমরান


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের অবস্থা শ্রীলংকার মতো হতে খুব বেশি দেরি নেই। শনিবার (২৩ জুন) এক টুইটার বার্তায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান।

ইমরান বলেন, আসিফ আলী জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন মাফিয়ারা নিজেদের অবৈধ সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে পাকিস্তানকে রাজনৈতিক-অর্থনৈতিকভাবে নতজানু করে ফেলেছে।

এর আগে, ২০১৮ সালে ইমরান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মেয়াদপূর্তির আগেই আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারান তিনি। চলতি বছরের ৯ এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধী জোটের অনাস্থা জয়যুক্ত হওয়ায় ক্ষমতাচ্যুত হয় ইমরানের নেতৃত্বাধীন পিটিআই সরকার।

ইমরানের বিদায়ের পর বিরোধীরা জোট সরকার গঠন করে। এ সরকারের প্রধানমন্ত্রী হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। দেশটির বর্তমান ক্ষমতাসীন জোটের অংশ জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

ইমরান বলেন, এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেওয়া যায় না। শ্রীলংকার মতো পাকিস্তানের জনগণের উচিত রাস্তায় নেমে আসা।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর