বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানের পরমাণু বোমার জনক আব্দুল কাদির খানের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
পাকিস্তানের পরমাণু বোমার জনক আব্দুল কাদির খানের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদির খান মারা গেছেন। রোববার (১০ অক্টোবর) ইসলামাবাদের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

রেডিও পাকিস্তানের তথ্যমতে, রোববার সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পিটিভির খবরে বলা হয়, ফুসফুসে জটিলতার কারণে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, প্রধানমন্ত্রী ইমরান খানের জারি করা নির্দেশনা অনুযায়ী আব্দুল কাদির খানকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হবে।

তিনি জানান, আব্দুল কাদির খানের জানাজায় অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খান ইতিমধ্যে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন। ইসলামাবাদের ফয়সল মসজিদের তার জানাজা অনুষ্ঠিত হবে। তার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ইসলামাবাদের এইচ-৮ কবরস্থানে দাফন করা হবে।

আব্দুল কাদির খানের মৃত্যুতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ইমরান খান বলেছেন, ‘তার আবিষ্কার আমাদের আগ্রাসী প্রতিবেশীর হাত থেকে দীর্ঘকালীন নিরাপত্তা দিয়েছে। পাকিস্তানের জনগণের কাছে তিনি একজন জাতীয় প্রতীক।’ ইমরান খান জানান, ফয়সল মসজিদে জানাজায় তিনি নিজেও অংশ নেবেন।

আব্দুল কাদির খানের জন্ম ১৯৩৬ সালে, ভারতের ভোপালে। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি পাকিস্তানে চলে যান। আব্দুল কাদির খান ড. এ কিউ খান নামেও পরিচিত। পাকিস্তানে পরমাণু কর্মসূচি সফলতা পায় তার হাত ধরে।

তবে পাকিস্তানের পরমাণু প্রযুক্তি অন্য দেশে পাচার করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ায় পারমাণবিক প্রযুক্তি পাচারের অভিযোগ ২০০৪ সালে স্বীকার করেন আব্দুল কাদির খান। সে সময় সেনা শাসক পারভেজ মুশাররফ তাকে ক্ষমা করে দেন। দীর্ঘদিন আব্দুল কাদির খানকে গৃহবন্দী থাকতে হয়। জীবনের শেষ সময় পর্যন্ত ঘরের বাইরে বের হতে তাকে কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর