বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১১৪ সময় দেখুন
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলী জারদারি। শনিবার (৯ মার্চ) পাকিস্তানের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপি) কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারি। পাকিস্তানের রাজনীতিতে দ্বিতীয়বার রাষ্ট্রপ্রধান হওয়ার ঘটনা বিরল।

৬৮ বছর বয়সী জারদারি পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর যৌথ প্রার্থী ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আচাকজাই। সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থীকে সমর্থন দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার পাকিস্তানের জাতীয় পরিষদের উচ্চ ও নিম্ন কক্ষ এবং সিন্ধ, পাঞ্জাব, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদের ইলেক্টোরাল কলেজের ভোট গ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ফলাফল ঘোষণা করে।

ইসিপি জানায়, আসিফ আলী জারদারি জাতীয় পরিষদ ও সিনেটে ভোট পেয়েছেন ২৫৫টি।  তার প্রতিপক্ষ পিকেএমএপি চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই পেয়েছেন ১১৯টি। সব মিলিয়ে পিপিপি কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি পেয়েছেন ৪১১ ভোট এবং মেহমুদ খান আচাকজাই পেয়েছেন ১৮১ ভোট।

ইসিপি জানায়, ইলেক্টোরাল কলেজে মোট আসন সংখ্যা ছিল এক হাজার ১৮৫টি। যার মধ্যে ৯২টি খালি ছিল। বাকি এক হাজার ৯৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের ১১তম প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলী জারদারি। তিনি পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। আগামী ১০ মার্চ আসিফ আলী জারদারির প্রেসিডেন্টের শপথ নেওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর