বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ২৭৯ সময় দেখুন
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। তিনি দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংসদ অধিবেশনে উপস্থিত ১৭৪ জন সংসদ সদস্যের ভোটে শাহবাজ প্রধানমন্ত্রী পদে জয় পেয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচনের এই ভোটাভুটির ঠিক আগেই এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সব সংসদ সদস্য গণপদত্যাগ করে সংসদ থেকে ওয়াকআউট করেন।

সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ভোটের পর শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন আয়াজ সাদিক। স্পিকার আসাদ কায়সারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কাসিম সুরির অধিবেশন পরিচালনায় অসম্মতি জানানোর পরিপ্রেক্ষিতে পিএমএল-এন’র এই বর্ষীয়ান নেতা সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

আরও পড়ুন-

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ভোট শেষে আয়াজ সাদিক বলেন, মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ ১৭৪ ভোট পেয়েছেন। মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত তার সমর্থন আইনপ্রণেতারা তার পক্ষে স্লোগান দেন এবং হাততালি দেন। এসময় শাহবাজকে প্রধানমন্ত্রী আসনে আসীন হওয়ার আহ্বান জানান আয়াজ সাদিক।

এর আগে, কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়। এই সময় তেহরিক-ই-ইনসাফের সংসদ সদস্যরা সংসদ থেকে গণপদত্যাগ করেন এবং ওয়াকআউট করেন।

পরে ডেপুটি স্পিকার কাসিম সুরি জানান, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তিনি খারিজ করে দিয়েছিলেন, যা আদালত ফের সংসদে উত্থাপন করে ভোটাভুটির আদেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে তিনি অধিবেশন পরিচালনা করতে পারবেন না। এরপরই আয়াজ সাদিকের নেতৃত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচনের কার্যক্রম শুরু হয়।

আয়াজ সাদিক প্রধানমন্ত্রী নির্বাচনের বিধি পড়ে শোনানোর পর পাঁচ মিনিটের জন্য সংসদে ঘণ্টা বাজানোর আদেশ দেন। ঘণ্টা বাজানোর সময় পর্যন্ত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারবেন বলে জানান তিনি।

ঘণ্টা বাজানো শেষ হওয়া পর্যন্ত যেসব সংসদ সদস্য অধিবেশন কক্ষে প্রবেশ করেন, তাদের ভেতরে রেখে অধিবেশন কক্ষে ঢোকা ও কক্ষ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর আয়াজ সাদিক পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফের পক্ষে যারা রয়েছেন, তাদের অধিবেশন কক্ষের লবির বাম পাশে এবং কুরেশির সমর্থকদের লবির ডান পাশে অবস্থান নিয়ে ভোট দিতে বলেন।

শেষ পর্যন্ত পাকিস্তান সংসদের ১৭৪ জন আইনপ্রণেতা তাদের নতুন সংসদ নেতা হিসেবে শাহবাজ কুরেশিকে বেছে নেন। এর আগে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআইয়ের সংসদ সদস্যরা পদত্যাগ করায় এই নির্বাচনে তাদের দলের প্রার্থী শাহ মাহমুদ কুরেশির জয়ের কোনো সম্ভাবনাই ছিল না। শাহবাজ শরিফের জয়লাভ ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ পর্যন্ত তিনিই জয় পেলেন।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর