বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২২ সময় দেখুন


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী এবং সাংবাদিক রেহাম খান মঙ্গলবার (১৫ জুলাই) করাচি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল পাকিস্তান রিপাবলিক পার্টি গঠনের ঘোষণা দিয়েছেন। দলটি মূলত নারী, কৃষক এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে বলে জানিয়েছেন তিনি।

রেহাম খান বলেন, ‘আজ আমি আমার দলের নাম ঘোষণা করছি- ইনশাআল্লাহ, পাকিস্তান রিপাবলিক পার্টি একটি প্রজাতান্ত্রিক কাঠামোর কথা বলবে, যেখানে জনতার উন্মত্ত আচরণের কোনও স্থান থাকবে না, যেখানে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন মানুষেরা প্রতিনিধিত্ব পাবে।’

রেহাম প্রতিশ্রুতি দেন, দলটি আইনি সংস্কারের মাধ্যমে নারী ও কৃষকদের জীবনের বাস্তব সমস্যাগুলোর সমাধানে কাজ করবে। একইসঙ্গে তিনি জনগণের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণে গুরুত্ব দেওয়ার ঘোষণা দেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) রেহাম খান লেখেন, ‘এই দল জনগণের জন্য। দলীয় গঠনতন্ত্র, কর্মপন্থা এবং ভবিষ্যতের দিকনির্দেশনায় জনগণকে অংশগ্রহণ করানো হবে।’

তিনি আরও জানান, এরইমধ্যে দেশের নানা প্রান্তে অসাধারণ কাজ করে যাওয়া অনেক নতুন মুখের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন, যাদের নাম হয়তো কেউ শোনেনি, কিন্তু তারাই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলবে।

২০১৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে করে প্রথমবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন রেহাম খান। বিয়ের কিছুদিনের মধ্যেই দলীয় রাজনীতিতে তার ভূমিকা নিয়ে পিটিআই-এর শীর্ষ নেতাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে একই বছরের শেষদিকে এই দম্পতির বিচ্ছেদ ঘটে। রেহাম পরে দাবি করেন, রাজনৈতিক চাপই তাদের দাম্পত্য বিচ্ছেদের অন্যতম কারণ ছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর