আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের কুয়েটা শহরের নাওয়া কিলি এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কমপক্ষে ২ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। শনিবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ওই হাসপাতালের এক কর্মকর্তা সংবাদমাধ্যমে নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন।
স্থানীয় পুলিশের এসএসপি আসাদ নাসির দ্য ডনকে জানান, একটি ভ্রাম্যমাণ পুলিশ স্টেশনের পাশে এ বিস্ফোরণ ঘটেছে। একটি মোটরসাইকেলের সঙ্গে যুক্ত করা তিন থেকে চার কেজির বিস্ফোরক দিয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়।
সারাবাংলা/আইই