বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাকিস্তান তালেবানের মুখপাত্র নয়: ইমরান খান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৭৫ সময় দেখুন
পাকিস্তান তালেবানের মুখপাত্র নয়: ইমরান খান


আন্তর্জাতিক ডেস্ক

উগ্রবাদী গোষ্ঠী তালেবানের ‘মুখপাত্র’ হিসেবে পাকিস্তান কাজ করছে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন ও তার জোট বাহিনী চলে যাওয়ার এ সময়ে তালেবানের কর্মকাণ্ডের জন্য পাকিস্তান দায়ী হতে পারে না। ডনের খবর।

বৃহস্পতিবার (২৯ জুলাই) আফগানিস্তানের একদল সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সাক্ষাত করেন ইমরান খান। তার সাক্ষাৎকার আফগানিস্তানের সংবাদমাধ্যমে প্রচার হয়েছে।

ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘তালেবান কী করছে বা না করছে—তাতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের কোনো কর্মকাণ্ডে আমরা দায়ী নই বা আমরা তাদের মুখপাত্রও নই’।

উল্লেখ্য যে, আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহার করে নেবে আমেরিকা। ঠিক এমন সময়ে উগ্রবাদী গোষ্ঠী তালেবান দেশটির দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। আফগান সরকারও তালেবান ঠেকাতে শক্তি প্রয়োগ করছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, তালেবানকে প্রতিবেশী পাকিস্তান উস্কানি দিয়ে  শান্তি প্রক্রিয়া নষ্ট করছে বলে কাবুলের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্প্রতি অভিযোগ করে আসছেন। কাবুল কর্মকর্তাদের এমন মন্তব্য ইসলামাবাদকে বারবার তালেবান বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে বাধ্য করছে। এর অংশ হিসেবে আফগান সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতে ফের তার সরকারের অবস্থান জানালেন ইমরান খান।

এসময় ইমরান খান আরও জানান, সবাই আফগানিস্তানে শান্তি চায়। আফগানদের সামনে দুটি বিকল্প ছিল। একটি হলো মার্কিন সামরিক সহায়তা নিয়ে দেশ চালানো আর আরেকটি হলো রাজনৈতিক নিষ্পত্তি। আফগানদের জন্য দ্বিতীয়টি একমাত্র সমাধান।

ইমরান খান বলেন, ‘পাকিস্তানে ৩০ লাখ আফগান শরণার্থী রয়েছে, এদের প্রায় সবাই পস্তুন এবং বেশিরভাগেরই তালেবানের প্রতি সমর্থন রয়েছে। এদের মধ্যে কারা আফগানিস্তানে গিয়ে তালেবানের সঙ্গে জুড়ে যুদ্ধ করছে এটা পাকিস্তানের পক্ষে কীভাবে তদারকি করা সম্ভব? যেখানে প্রতিদিন দুই দেশের প্রায় ৩০ হাজার লোক আফগান-পাকিস্তান সীমান্ত পাড়ি দিয়ে থাকেন।

ইমরান খান জানান, পাকিস্তানে ১ লাখ থেকে ৫ লাখ আফগান শরণার্থী নিয়ে একেকটা ক্যাম্প তৈরি হয়েছে। শরণার্থী ক্যাম্পে তল্লাশি করে কে তালেবান জঙ্গি আর কে নয়, এটা খোঁজ করা তার সরকারের পক্ষে সম্ভব নয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর