সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

পাখা কিনে ঠকেছেন! বাড়িতে ঠান্ডা হাওয়া নাও পাওয়া যেতে পারেন এই কারণে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
পাখা কিনে ঠকেছেন! বাড়িতে ঠান্ডা হাওয়া নাও পাওয়া যেতে পারেন এই কারণে


 কলকাতা : দোকানে গিয়ে পাখা দেখলে মনে হয় কী সুন্দর ঠান্ডা হাওয়া বইছে। সে হাওয়ার দাপটও বেশি। কিন্তু কিনে এনে বাড়িতে লাগালেই যেন আর তেমন হাওয়া লাগে না! এমন অভিযোগ অনেকেই করে থাকেন।

গ্রীষ্মের মরশুমে বাড়ি বাড়ি নতুন পাখা কেনার ধুম পড়ে গিয়েছে। এই বছর একটু আগেই গরমের দাপট বেড়েছে। ফেব্রুয়ারি মাসেই এপ্রিলের মতো আবহাওয়া। প্রায় সব বাড়িতেই নিয়মিত পাখা চলছে।

কারও বাড়িতে কুলার বা এসিও চলছে। আসলে গ্রীষ্মকালে আমরা ঘর ঠান্ডা রাখতে সব ধরনের চেষ্টা করি। কিন্তু যখনই আমরা কোনও দোকানে যাই, আমাদের মনে হয় পাখা থেকে প্রচুর ঠান্ডা হাওয়া আসছে। কিন্তু একই ঋতুতে যখন আমরা আমাদের বাড়িতে ফ্যান চালাই, তখন তা থেকে এত ঠান্ডা বাতাস আসে না। এর পিছনে আসলে কোনও জাদু নেই। বরং আছে কয়েকটি কারণ।

আরও পড়ুন- দিনরাত AC চালালেও বিদ্যুতের বিল কম আসবে কী ভাবে? রইল দারুণ কিছু টিপস

এসির সঙ্গে পাখার ব্যবহার:

আসলে বর্তমান সময়ে যে কোনও দোকানে স্প্লিট এসি বা সেন্ট্রালাইজড এসি থাকে। যা চোখে দেখা না গেলেও গোটা দোকানটিকে ঠান্ডা রাখে। তার উপর পাখাটি সরাসরি মাথার উপরে চলে। ফলে এসির ঠান্ডা বাতাস পাখার দ্বারা সঞ্চালন হয়। আর পাখাটিই শুধু চোখে দেখা যায়।

বায়ু সঞ্চালন:

খুব গরমে নিজের বাড়িতেও এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এসি চালিয়ে রেখে মাথার উপর পাখাটিকেও ২ বা ৩ নম্বরে চালিয়ে রাখা যেতে পারে। তাতে খুব সহজে ঠান্ডা হাওয়া গোটা ঘরে ছড়িয়ে পড়বে।

বিদ্যুতের বিল কমানোয় সাহায্য:

এই পদ্ধতিতে বেশ খানিকটা বিদ্যুৎ সাশ্রয় করাও সম্ভব হবে। তাতে বিলও কম আসবে। আসলে এসির সঙ্গে পাখা চালালে দু’দিক থেকেই সুবিধা। খানিকটাবেশি তাপমানে এসি চালিয়ে পাখা চালিয়ে দিলে অল্পপরিমাণ ঠান্ডা হাওয়াও গোটা ঘরে সঞ্চালিত হবে। ফলে এসির কম্প্রেসার বেশিক্ষণ চলবে না। বিদ্যুৎ খরচ বাঁচবে। এসির কম্প্রেসার চালু থাকলে বিদ্যুৎ বেশি খরচ হয়।

তবে এই গরমে পাখা কেনার সময় সতর্ক থাকতে হবে। খেয়াল রাখতে হবে—

‘হাই স্পিড’ পাখা চাইলে দেখে নিতে হবে আরপিএম। বৈদ্যুতীন পাখার বাক্সের গায়ে এটি লেখা থাকবে। আরপিএম মানে রেভল্যুশন পার মিনিটে। অর্থাৎ এক মিনিটে ঠিক কতবার ঘুরবে পাখাটি। ভাল হাওয়া পেতে গেলে অবশ্যই উচ্চ গতির ‘সিলিং ফ্যান’ কিনতে হবে। কিছু সিলিং ফ্যানে অবশ্য আরপিএম বেশি থাকলেও ভাল হাওয়া হয় না, কারণ ব্লেডের কৌণিক মাপ।

Published by:Suman Majumder

First published:

Tags: Ceiling Fan



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর