বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাঞ্জশির ৬০০ তালেবান নিহত, আটক সহস্রাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
পাঞ্জশির ৬০০ তালেবান নিহত, আটক সহস্রাধিক


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় তালেবান ও বিদ্রোহী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) মধ্যে তুমুল লড়াই চলছে। এনআরএফের মুখপাত্র ফাহিম দাস্তি এক টুইটে দাবি করেছেন, সেখানে প্রায় ৬০০ তালেবান নিহত হয়েছেন। এছাড়া সহস্রাধিক তালেবান সদস্য আটক হয়েছেন। এরমধ্যে অনেকেই আত্মসমর্পণ করেছেন।

ফাহিম দাস্তি আরও জানান, আফগানিস্তানের অন্যান্য প্রদেশ থেকে রসদ পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছে তালেবান যোদ্ধারা।

এদিকে গত শুক্রবার পাঞ্জশির উপত্যকা দখলের দাবি করেছিল তালেবান। কিন্তু আল–জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জশিরের দখল নিতে লড়াই অব্যাহত আছে। তবে তালেবানের আক্রমণের গতি অনেকটা কমে গেছে। এলাকাটির সড়কে ভূমি মাইন রয়েছে।

আরও পড়ুন:

তালেবানের বিজয়োল্লাসে ১৭ মৃত্যু

আফগানিস্তানে সরকার গঠন প্রক্রিয়া স্থগিত

এর আগে গত ১৫ আগস্ট আফগানিস্তানের প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা দখল করে তালেবান যোদ্ধারা। পরদিন সোমবার যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেয় তালেবান। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি গোপনে দেশ ত্যাগ করেন।

তালেবানের হাতে কাবুল পতনের পর স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে পাঞ্জশির উপত্যকায় গড়ে তোলা হয় এনআরএফ। ৩২ বছর বয়সী মাসুদ পাঞ্জশির প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। সাবেক সোভিয়েত বাহিনী ও পরে তালেবানের বিরুদ্ধে লড়াই করে ‘পাঞ্জশিরের সিংহ’ বলে পরিচিতি পান আহমদ শাহ মাসুদ।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর