বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী চান্নি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ সময় দেখুন
পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী চান্নি


আন্তর্জাতিক ডেস্ক

দলীয় কোন্দলের মুখে ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলেন অমরিন্দর সিং। প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে তার স্থলাভিষক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।

সোমবার (২০ সেপ্টেম্বর) শপথ নিয়েছেন তিনি। ৫৮ বছর বয়সী চরণজিৎ চান্নি পাঞ্জাবের তিন বারের বিধায়ক। অমরিন্দর মন্ত্রিসভায় তিনি কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন।

এদিকে, পাঞ্জাবে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১ শতাংশ। কংগ্রেসের প্রধান বিরোধী আকালি দল বিধানসভা নির্বাচনে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোটে লড়বে। আকালি দলের লক্ষ্য দলিত ভোট পাওয়া। তাই, কংগ্রেস একজন দলিতকে মুখ্যমন্ত্রী করে ওই দলিত ভোটের সিংহভাগ পেতে চাইছে।

পাশাপাশি, জাঠ শিখ ও হিন্দু পাঞ্জাবিরা যাতে ক্ষুব্ধ না হন, সেজন্য দুইজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করা হচ্ছে। একজন জাঠ শিখ এবং অন্যজন হিন্দু পাঞ্জাবি।

তবে, চরণজিৎ চান্নিকে নিয়েও বিতর্ক আছে। ২০১৭ সালে তিনি এক নারী আইএএস অফিসারকে একটি চিঠি দিয়েছিলেন, যা যৌন হেনস্থার নামান্তর বলে অভিযোগ উঠেছিল। তবে ওই নারী আইএএস অফিসার কোনো অভিযোগ করেননি। কিন্তু গত মে মাসে রাজ্যের নারী কমিশন রাজ্য সরকারকে একটি নোটিশ পাঠিয়ে এই ব্যাপারে তাদের মতামত জানাতে বলে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর