রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

পাটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে ব্রাজিলকে অনুরোধ বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২২ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:১০

বিএনপির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ফার্নান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ।

ঢাকা: বাংলাদেশ থেকে পাট আমদানির ওপর যে এমবার্গো (বাণিজ্যিক নিষেধাজ্ঞা) দিয়ে রেখেছে ব্রাজিল সরকার, তা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত ফার্নান্দো দিয়াস ফেরেস সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ অনুরোধ জানানো হয়।

বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আপনারা জানেন ব্রাজিল কৃষির দিক থেকে অনেক শক্তিশালী। ব্রাজিল থেকে আমরা প্রচুর কমোডিটি ইমপোর্ট করি। আমরা ওখানে জুট রফতানি করতাম। এখন একটা এমবার্গো আছে। তারা কিছু জুট প্রডিউস করে। তাদের জুটের প্রটেকশনের জন্য বাংলাদেশের জুটের ওপর একটা এমবার্গো দেওয়া আছে। সেটা তোলার জন্য আমরা বলেছি।’’

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘‘তাদের যে পরিমাণ জুট হয়, সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে বন্ধ করার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে হয়তো বাংলাদেশের পক্ষ থেকে লবিংটা আরও ভালো হওয়া উচিত ছিল। এমবার্গোটা তুলে নিলে জুট রফতানি যদি বাড়ে, গার্মেন্টস রফতানি যদি বাড়ে, ফার্মাসিউটিক্যালস রফতানি যদি বাড়ে, তাহলে ব্যালেন্স অব পেমেন্ট লেভেল হবে অথবা আমাদের পক্ষেও আসতে পারে।’’

আমির খসরু বলেন, ‘‘দুই দেশের মধ্যে দুই বিলিয়নের কাছাকাছি ট্রেড হচ্ছে। সেক্ষেত্রে ব্রাজিল কিছুটা এগিয়ে আছে। এই জায়গায় ব্যালেন্স পেমেন্ট ঠিক করার ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এদেশে তাদের বিনিয়োগের ব্যাপারে বলেছি, বিশেষ করে এগ্রিকালচারের ওপরে। তাদের ইন্টারেস্ট আছে আমাদের দুধ প্রোডাকশনের জন্য। গবাদি পশুতে অনেক এগিয়ে আছে। এসব জায়গায় তাদের হেল্প আমরা পেতে পারি, কাজ করতে পারি এক সাথে।’’

তিনি বলেন, ‘‘ফার্মসিটিক্যালসের কিছু রফতানি হচ্ছে, আরও সম্ভাবনা আছে। ব্রাজিলে গার্মেন্টস রফতানি হচ্ছে। সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে। দুই দেশের মধ্যে কৃষিতে কো-অপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে। মিল্প প্রডাকশন নিয়ে ওদের ধারণা- বাংলাদেশের প্রতিটি গরুতে যে দুধ দিচ্ছে, সেটা অনেক কম। এটা বাড়ানোর সুযোগ আছে। এখানে তারা কো-অপারেট করতে রাজি আছে।

‘‘স্পোর্টস নিয়ে আলোচনা হয়েছে। স্পোর্টেসের ব্যাপারে আমরা বলেছি। ব্রাজিলিয়ান কোচ এনে বাংলাদেশের খেলাকে কীভাবে ডেভেলপ করা যায়, সেটাও আমরা বলেছি। এ ব্যাপারে ওদেরও আগ্রহ আছে। ওদের ফুটবল নিয়ে আমাদের যে আগ্রহ, সেটা ওরা জানে। সুতরাং এদেশের স্পোর্টস ডেভেলপ নিয়ে ওরাও আগ্রহী’’— বলেন আমির খসরু।

তিনি বলেন, ‘‘রেডমিট তারা এক্সপোর্ট করতে চায়। বাংলাদেশে তো গবাদি পশু খুব ভালো হচ্ছে। তারপরও তো আমাদের দেশে মাথাপিছু রেডমিটের কনজামশন কম। কারণ, এত বেশি দাম যে সাধারণ মানুষ এটা অ্যাফোর্ট করতে পারে না। বাংলাদেশে ওয়ারহাউজ করে মাংস রফতানি করতে পারবে কিনা, সে সম্ভাবনা তারা খতিয়ে দেখছে। পাশাপাশি তারা টেকনলজি ট্রান্সফার করতে চাচ্ছে।’’

সারাবাংলা/এজেড/ইআ

পাটের ওপর থেকে নিষেধাজ্ঞা
বিএনপি
সৌজন্য সাক্ষাৎ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর