Last Updated:
পাথরপ্রতিমা: গ্রামে নির্ভয়ে গরু, ছাগলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হরিণ। আর তাকে দেখে ভালবাসায় ভরিয়ে দিচ্ছে গ্রামবাসীরা। ঘটনাটি পাথরপ্রতিমার জি প্লটের। হরিণটি স্থানীয় মানুষজনের ঘরের উঠানেও চলে আসে। এমন ঘটনার ভিডিও দেখে হতবাক সকলে। লোকালয়ে এভাবে হরিণ দেখা যায়না সচারাচর। কিন্তু পাঁচ বছর ধরে এই ঘটনা দেখে আসছে এই গ্রামএর বাসিন্দারা।
আরও পড়ুন: সুন্দরবন ঘুরতে চান? খুব সস্তায় এবার বেড়ানো যাবে! মাথাপিছু প্রচুর কমে গেল টাকা! জানুন
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লক ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। তার মধ্যে পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েত বঙ্গোসাগরের উপকুলবতী বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত। এরই মাঝে জি প্লট গ্রাম পঞ্চায়েতের তটের বাজার সংলগ্ন সতীশ জানার ঘাট এলাকায় প্রায় প্রতিদিনই দেখা যায় হরিণটিকে।এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে হরিণটি। কখনও গৃহপালিত পশুর সঙ্গে মাঠে, কখনও এলাকার বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের শাকসবজি খাচ্ছে। মাঝেমধ্যে এলাকার মানুষ ডাকলেও সে অনায়াসে চলে যাচ্ছে। এই দৃশ্য দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকেই দেখছেন বলে এলাকার মানুষজনের দাবি।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
এ নিয়ে কলেজ পড়ুয়া সুস্মিতা দে, নিয়তি দে দের দাবি মাঝেমধ্যেই এসে গাছপালা খেয়ে নেয়। কিন্তু গ্রামবাসীরা এই হরিনটিকে ভালবাসে তাই কিছুই বলে না বা তাড়িয়েও দেয় না। এই জি প্লট লাগোয়া এলাকায় রয়েছে সুন্দরবন। একেবারে ছোটবেলায় একবার চলে এসেছিল হরিণটি। তারপর মানুষের ভালবাসা পেয়ে প্রায়ই আসে। স্থানীয়দের সবাই ভালবাসে হরিণটিকে। এই হরিণ, গবাদিপশু ও মানুষের সহাবস্থান অবাক করেছে সকলের।
নবাব মল্লিক
Kolkata,West Bengal
February 07, 2025 4:03 PM IST
Next Article
Murshidabad Tourism: হিরের মত চকচকে, চোখ ফেরাতে মন করত না! মুর্শিদাবাদ থেকে এখন ‘হাওয়া’ ঐতিহাসিক এই বিশেষ জায়গা