বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন তৈরি করল উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক

পরমাণু অস্ত্রে সুসজ্জিত হওয়ার পথে তারা আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী জলসীমায় টহলরত নৌবহরে এটিকে যুক্ত করা হয়েছে।

নৌবাহিনীকে শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে এটি তৈরি করা হয়ে বলে দাবি রাষ্ট্রপ্রধান কিম জং উনের। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

কেসিএনএ বলছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বুধবার উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় তিনি জানান, নৌবাহিনীকে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে শক্তিশালী করার অংশ এটা।

কিম বলেন, ‘সাবমেরিনটির নাম হিরো কিম কুন ওকে। এটির উৎক্ষেপণ ডিপিআরকে-কে শক্তিশালী করার নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।’

উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নামের সংক্ষেপ ডিপিআরকে।

অনুষ্ঠানে কিম আরও বলেন, ‘স্থল বাহিনীকে উন্নত এবং ভবিষ্যতে নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে।’ সূত্র: রয়টার্স

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর