শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

পার্টি টু পার্টি সম্পর্ক আরও সুদৃঢ় করতে চীনের গুরুত্বারোপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
পার্টি টু পার্টি সম্পর্ক আরও সুদৃঢ় করতে চীনের গুরুত্বারোপ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সৌজন্য সাক্ষাতে চীনের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে পার্টি টু পার্টি সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন এবং সে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানান।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকার বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস রাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার উপর গুরুত্ব দেন।

চীনের রাষ্ট্রদূত প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে মন্ত্রীকে অবহিত করেন।

সারাবাংলা/ইউজে/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর