বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পালাতে পারলেন না গোতাবায়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৭৯ সময় দেখুন
পালাতে পারলেন না গোতাবায়া


সারাবাংলা ডেস্ক

ঢাকা: দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটকে গেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার (১২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানায় কলম্বো গেজেট।

প্রতিবেদনে বলা হয়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার আগে রাজাপক্ষে ও তার স্ত্রী বিমানবন্দরের পাশে একটি সামরিক ঘাঁটিতে রাত যাপন করেন।

বুধবার (১৩ জুলাই) তার পদত্যাগের কথা ছিল। তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েও রক্ষা না করে তিনি পালাতে চেষ্টা করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, নিজ দেশের বর্তমান অবস্থা বিবেচনায় গ্রেফতার হওয়ার শঙ্কা করছিলেন গোতাবায়া। ধারণা করা হচ্ছে, গ্রেফতার এড়াতেই পদত্যাগের আগে তিনি পালিয়ে বিদেশে যাচ্ছিলেন। কিন্তু অভিবাসন কর্মকর্তারা তার পাসপোর্ট আটকে দেন।

একইভাবে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছেন গোতাবায়ার ছোট ভাই ও সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। তিনিও অভিবাসন কর্মকর্তাদের হাতে আটকা পড়েন। মঙ্গলবার শ্রীলংকা ইমিগ্রেশন অ্যান্ড ইমিগ্রেশন অফিসার্স অ্যাসোসিয়েশন এসব তথ্য নিশ্চিত করে।

কর্মকর্তারা জানিয়েছেন, বাসিল ও তার পরিবারের সদস্যরা কলম্বো বিমানবন্দরের ভিআইপি এক্সিট গেট ব্যবহার করে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু অভিবাসন কর্মকর্তারা তা হতে দেননি।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর