শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

‘পাল্টা কর্মসূচি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
‘পাল্টা কর্মসূচি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘পাল্টা কর্মসূচি’ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিদ্যুত, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি এবং সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের এই সমাবেশ হয়।

আমীর খসরু বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন তারা (আওয়ামী লীগ) মনে হয় বিরোধীদল হয়ে গেছে, তাদের ভূমিকা দেখলে মনে হয় আওয়ামী লীগ সরকারে নাই, বিরোধী দলে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছে তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিচ্ছে, বিএনপি কর্মসূচি দিচ্ছে, তারা প্রতিবাদ কর্মসূচি দিচ্ছে, বিএনপি কর্মসূচি দিচ্ছে তারা নাকী শান্তি কর্মসূচি দিচ্ছে। আমরা বলতে চাই, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধা দেওয়া চলবে না। লক্ষ জনতা রাস্তায় নেমে প্রমাণ করেছে গুলি করে, হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে, গায়েবি মামলা দিয়ে গণজোয়ার বন্ধ করা যাবে না।’

আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রতি ইঙ্গিত কর তিনি বলেন, ‘আরে মশাই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কি বন্ধ করে দিয়েছেন নাকি? পুলিশ কি বন্ধ করে দিয়েছে? পুলিশ, র‌্যাব, বিজিবি এতোগুলো লোক বাংলাদেশের ট্যাক্সের টাকায় জনগণ তাদেরকে চাকুরিতে রেখেছে, তাদের কি কোনো কর্ম নাই।’

আমীর খসরু বলেন, ‘বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের এই পাল্টা কর্মসূচি থেকে বোঝা যায় যে, তাদের রাজনৈতিক দৈন্যতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, তারা পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না, বিএনপির কর্মসূচিকে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’

‘আমরা বলতে চাই, যতই পাল্টা কর্মসূচি দেন, শান্তি সমাবেশ দেন, যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন আপনারা জনগণের কাছে হাস্যসকর হিসেবে পরিচিতি হয়েছেন। দেশের মানুষ আপনাদের কর্মসূচি দেখে হাসে। কারণ, আপনারাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছেন। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন পুলিশের আশ্রয় নিচ্ছেন, র‌্যাবের আশ্রয় নিচ্ছেন, বিজেবির আশ্রয় নিচ্ছেন, আদালতের আশ্রয় নিচ্ছেন’- বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে বাইরে নেওয়ার হিসাব আগামী দিনে অবশ্যই আপনাদের দিতে হবে। কানাডায় পাচারের টাকা ফেরত দিতে হবে, বিদেশে পাচারের টাকা ফেরত দিতে হবে, দুবাইয়ের টাকা ফেরত দিতে হবে। এটা অব্যাহতভাবে আর চলতে দেওয়া হবে না। জনগণ এই সরকারকে বিদায় করতে রাজপথে নামতে শুরু করেছে, জেগে উঠছে তারা।’

জেটেবের সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী সাখাওয়াত হোসেন বাবুলসহ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা প্রমুখ।

সারাবাংলা/ এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর