সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

পিরোজপুরে কিশোর গ্যাং নির্মূলে জেলা ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৫১ সময় দেখুন
পিরোজপুরে কিশোর গ্যাং নির্মূলে জেলা ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি


পিরোজপুর: কিশোর গ্যাং নির্মূল ও কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে বিশেষ কর্মসূচি পরিচালনা করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। রোববার (২ নভেম্বর) সকাল ১০টায় পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচি চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্কুল চলাকালীন সময়ে বাইরে আড্ডায় থাকা শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফিরিয়ে দেন এবং কিশোর গ্যাংয়ে জড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এসময় জেলা ছাত্রদলের পক্ষ থেকে সালাউদ্দিন তালুকদার কুমার ও মাহমুদ হাসান শাহীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহরের বিভিন্ন স্কুল পরিদর্শন করে শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন।

সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, ‘কিশোর গ্যাং এখন দেশের জন্য বড় একটি সামাজিক সমস্যা। আজকের কিশোররাই আগামী দিনের ভবিষ্যৎ—তাদের যদি সঠিক পথে না রাখা যায়, তাহলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সামাজিক দায়িত্ববোধ থেকেই এই অভিযান চালাচ্ছি, যা চলমান থাকবে। কেউ যদি এসএসসি পাসের আগেই শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে উৎসাহ দেয়, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জেলা ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,
‘কিশোর গ্যাং প্রতিরোধে ছাত্রদলের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা পুলিশের পক্ষ থেকেও সমন্বিতভাবে অভিযান পরিচালনা করছি এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।’

এদিকে, জেলা ছাত্রদলের এমন সামাজিক উদ্যোগে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, সমাজের তরুণদের সঠিক পথে রাখতে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ কিশোর সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর