পিলারে ফাটল ধরা পড়ার কারণে বন্ধ থাকছে কবি সুভাষ মেট্রো স্টেশন৷ দু দিন স্টেশন বন্ধ রেখে সংস্কারের কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ৷ তবে সূত্রের খবর, আপাতত বেশ কিছুদিন স্টেশন বন্ধ রাখা হতে পারে৷ এর ফলে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করছে৷ ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা৷ কারণ কবি সুভাষ স্টেশনের সঙ্গে শিয়ালদহ দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা সংযুক্ত রয়েছে৷ লোকাল ট্রেনের অসংখ্য যাত্রী কবি সুভাষ হয়েই যাতায়াত করেন৷
Source link