বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পিস্তল অকেজো হয়ে পড়ায় বেঁচে গেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ সময় দেখুন
পিস্তল অকেজো হয়ে পড়ায় বেঁচে গেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারকে হত্যাচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেদেশের পুলিশ। বাড়ির বাইরে থাকা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় ওই ব্যক্তি আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টকে  পিস্তল দিয়ে গুলি চালানোর চেষ্টা করে । তবে পিস্তলটি অকেজো হয়ে যাওয়ায় গুলি চলেনি।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবের্তো ফার্নান্দেজ জানিয়েছেন, ওই বন্দুকধারীর পিস্তলে ৫টি বুলেট ছিল। সে ভাইস প্রেসিডেন্টের মুখমণ্ডলে লক্ষ্য করে পিস্তলের ট্রিগার চাপে। তবে পিস্তলটি অকেজো হয়ে পড়ায় গুলি চলেনি।

বিবিসির খবরে বলা হয়, রাজধানী বুয়েনস আইরেসে ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কির্চনারের বাড়ির বাইরে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ৩৫ বছর বয়সি এক ব্রাজিলের যুবককে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলার বিচার চলছে। তবে দুর্নীতির এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ফার্নান্দেজ কির্চনার। ঘটনার সময় তিনি আদালত থেকে বাড়ি ফিরছিলেন।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর বয়স ৩৫ বছর। তার হামলার উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা চলছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর