এআর-এর শিল্পকর্মের মধ্যে স্থান পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হাওড়া ব্রিজ, ইলিশ মাছ, বাঁকুড়ার বাড়ি, ছৌ নৃত্য, আলপনা এবং আরও নানা কিছু। এই উপলক্ষে এশিয়ান পেইন্টস লিমিটেড-এর সিইও এবং এমডি অমিত সিঙ্গেল জানান, “সেই ১৯৮৫ সাল থেকে ‘এশিয়ান পেইন্টস শারদ সম্মান’-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের দুর্গা পূজা উৎসবের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এশিয়ান পেইন্টস। এই বছর উৎসবের উদযাপনকে আমাদের সৃজনশীল উদ্যোগের মাধ্যমে আমরা পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছি। যা পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে। এর সঙ্গে টালিগঞ্জ থেকে বালিগঞ্জগামী ট্রামকে সম্পূর্ণ রূপে বদলে দেওয়ার উদ্যোগও গ্রহণ করেছি আমরা। আসলে সকলের জন্য শিল্প যাতে সহজলভ্য হয়ে ওঠে, সেটাতেই বিশ্বাস করি আমরা।”