শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

পুনর্মিলনীতে এসে বাকৃবি’র সাবেক শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ সময় দেখুন
পুনর্মিলনীতে এসে বাকৃবি’র সাবেক শিক্ষার্থীর মৃত্যু


বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠান চলাকালীন সময়ে হৃদরোগে মারা গেছে কৃষি অনুষদের সাবেক শিক্ষার্থী আবু সাদাত সায়েম।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার।

মরহুম আবু সাদাত সায়েম বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে দুই দিনব্যাপী মিলনমেলা আনন্দ থেকে গভীর শোকে রূপ নিয়েছে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান শিকদার বলেন, ‘তার আকস্মিক মৃত্যুতে রিইউনিয়নের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। তার এই অকাল প্রয়াণে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু হিসেবে আবু সাদাত সায়েম ছিলেন অত্যন্ত ভদ্র, আন্তরিক ও সবার প্রিয়। আমরা তার রুহের মাগফিরাত ও একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom