Last Updated:
জৌনপুর: ‘রোজ কত কী ঘটে যাহা তাহা…’
উত্তরপ্রদেশের জৌনপুরের এক অদ্ভুত ঘটনা সামনে এল এবার। একজন পুরুষ গত ৩৬ বছর ধরে নারী হিসেবে বসবাস করছেন, তাও ভূতের ভয়ে। খবরটি পড়ে হয়তো ‘স্ত্রী’ সিনেমার সেই দৃশ্যের কথা মনে পড়বে। যেখানে পুরুষেরা রাতে মহিলাদের পোশাক পরে বাইরে বের হতেন শুধু ভূতের ভয়ে।
শোনা যায়, এই ব্যক্তি তিন দশকেরও বেশি সময় আগে শাড়ি পরা শুরু করেছিলেন। ভূতকে ভয় পেয়েই তিনি একজন নারীর জীবনযাপন শুরু করেন। তাঁর দাবি, একটি ভূত তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। যদি তিনি স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করেন, তাহলে তাঁর জীবন বিপদের মুখে পড়বে। তিনি আরও জানান, তিনি তিনবার বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর দ্বিতীয় স্ত্রীর আত্মা তাঁকে তাড়া করতে শুরু করে। নয় ছেলের মধ্যে সাতজন মারা গেছেন। বাধ্য হয়ে তিনি একজন নারীর মতো জীবনযাপন শুরু করেন। তবে স্থানীয়দের কথায়, এটি সম্পূর্ণ কুসংস্কার।
আরও পড়ুন– ফের নামল তাপমাত্রা, শীতের আমেজ ফিরল বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়ার কী পূর্বাভাস জেনে নিন
(অস্বীকৃতি- কোনও কুসংস্কার মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করে না। কারও বিশ্বাস বা ভাবাবেগে আঘাত করে না। নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷)
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 14, 2025 11:55 AM IST
Viral: মারা গিয়েছে সাত ছেলে, পুরুষ হয়েও ৩৬ বছর ধরে মহিলা সেজে ঘোরেন… নিঝুম রাতে আজও আসে সে! গায়ে কাঁটা দেওয়া গল্প
Kerala Nursing College Ragging Video: যৌন নিগ্রহের পর ভিডিও রেকর্ডিং ! র্যাগিয়ের নামে ভয়াবহ অত্যাচার কেরলের নার্সিং কলেজে, সামনে এল ভিডিও