রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

পুরোনো ডাটা রেখেই জিমেইল আইডি বদলানোর উপায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২২৮ সময় দেখুন
পুরোনো ডাটা রেখেই জিমেইল আইডি বদলানোর উপায়


জিমেইল ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। এখন থেকে পুরোনো অ্যাকাউন্টের সব ডাটা, মেইল এবং কনট্যাক্ট অক্ষুণ্ণ রেখেই পরিবর্তন করা যাবে জিমেইল ঠিকানা (ID)।

সম্প্রতি গুগল তাদের সাপোর্ট পেজে এই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে, যা ধাপে ধাপে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।

নতুন এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, আইডি বদলালেও পুরোনো ঠিকানাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। ফলে নতুন ও পুরোনো উভয় ঠিকানাতেই আসা ই-মেইলগুলো ব্যবহারকারী নিয়মিত পাবেন। এছাড়া গুগল ড্রাইভের ছবি, ফাইল এবং অন্যান্য পরিষেবার তথ্যও আগের মতোই সুরক্ষিত থাকবে।

নতুন নিয়ম অনুযায়ী, একবার ই-মেইল আইডি পরিবর্তন করলে পরবর্তী ১২ মাসের মধ্যে দ্বিতীয়বার পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে না। তবে ব্যবহারকারী চাইলে তার পুরোনো আইডিটি আগের মতোই ব্যবহার চালিয়ে যেতে পারবেন। ‎আর নতুন অ্যাকাউন্ট খুলে ম্যানুয়ালি ডাটা সরানোর ঝামেলা থেকে মুক্তি মিলবে।

গুগলের এই ঘোষণায় নেটিজেনদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কেউ রসিকতা করে লিখেছেন, ‘ফিচারটা ২০০৫ সালে আসা দরকার ছিল।’ আবার কেউ পুরোনো সেই ‘কুল’ ইউজারনেমের স্মৃতিচারণ করছেন। তবে বেশিরভাগই মনে করছেন, জীবনের নতুন অধ্যায়ে নিজের পরিচয় নতুনভাবে সাজানোর ক্ষেত্রে এটি একটি কার্যকরী পদক্ষেপ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom