শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

‘পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
‘পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না’


ঢাকা: পুলিশ সরে গেলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গোপীবাগে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আগামী ৪ মার্চ ঢাকা মহানগর পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে সুত্রাপুর থানাধীন ৪২, ৪৩ এবং ৪৪ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ইশরাক হোসেন বলেন, সরকার আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পাল্টা শান্তি সমাবেশ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাদের (সরকার) তথাকথিত শান্তি সমাবেশ করতে হয় পুলিশ প্রহরায়। আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন। পুলিশই তাদের ভরসা। পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, আমরা সরকার পতনের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। এতেই ভয় পেয়ে সরকার উল্টাপাল্টা বলতে শুরু করেছে। তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর যখন চূড়ান্ত আন্দোলন শুরু হবে তখন তারা চোখে সরষে ফুল দেখবে।

ইশরাক হোসেন বলেন, ‘সময় থাকতে ভালোই ভালোই জনগণের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেন, নতুবা পালানোর পথ পাবেন না। আমরা অনেক ধৈর্য্যের পরিচয় দিয়েছি। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি বলে আমাদের দূর্বল ভাববেন না। আমরা জনগণের কষ্ট দিয়ে কোনো কর্মসূচি দিতে চাই না। কিন্তু জনগণ যদি রাজপথ উত্তপ্ত করে তাহলে সে আগুনে আপনাদের মসনদ ছারখার হয়ে যাবে।

তিনি বলেন, সরকার অনেক ফাঁদ পাতছে। আমরা আওয়ামী লীগের অতীত ইতিহাস জানি। তারা আগুন সন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপাতে চায়। মানুষ হত্যা করে আন্দোলন দমাতে চায়।’

সরকারের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘আর কত মানুষ মারবেন? আপনাদের হাত রক্তে রঞ্জিত। আমরা প্রস্তুত আরও রক্ত দিতে। সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।’

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সূত্রাপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, আব্দুস সাত্তার, ওমর নবী বাবু, সাবেক সভাপতি এম,এ,সাহেদ মন্টু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

The post ‘পুলিশ সরে গেলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর