শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পূরণ হচ্ছে না শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৭২ সময় দেখুন
পূরণ হচ্ছে না শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মহানগরের আটটি স্কুলে যে টিকা কার্যক্রম চলমান রয়েছে সেখানে দৈনিক ভ্যাকসিন দেওয়ার সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এই কার্যক্রমে এখন প্রতিটি কেন্দ্রে দিনে ২ হাজারের কিছু বেশি টিকা দেওয়া হয়। যেখানে প্রতিদিন ৫ হাজার করে মোট ৪০ হাজার টিকা দেওয়ার কথা ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, সক্ষমতার অভাবে প্রতিদিন টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না।

মাউশির পরিচালক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘শুরুতে আমরা প্রতিটি কেন্দ্রে যে লক্ষ্যমাত্রা নিয়ে এই কার্যক্রম শুরু করেছিলাম, সক্ষমতার অভাবে সেটি করা সম্ভব হচ্ছে না। কিন্তু সক্ষমতা বাড়ানোর জন্য কাজ চলছে।’

নির্ধারিত দিনে টিকা নিতে এসে অনেকে ফিরে গেছেন এমন অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী ও অভিভাবক এটা নিয়ে কথা বলেছেন, আমরা তাদের অভিযোগ আমলে নিয়ে সক্ষমতা বাড়ানোর কাজ করছি। শিক্ষার্থী ও অভিভাবকেরা একসাথে টিকা নিতে এলেও আর বিশৃঙ্খলা হবে না। কাজ চলছে।’

এদিকে মাউশি সূত্রে আরও জানা গেছে, যেসব শিক্ষার্থী নির্ধারিত সময়ে টিকা পায়নি, তারা স্কুলে জানালে টিকা পেয়ে যাবে। এর আগে তাদের একটি তালিকাও করা হবে।’

উল্লেখ্য, গত সোমবার আনুষ্ঠানিকভাবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রম শুরু করা হয়। পরদিন থেকে রাজধানী ঢাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর