বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News

পূর্ব ইউক্রেনের রেল স্টেশনে রকেট হামলা, নিহত অন্তত ৩০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৩৭ সময় দেখুন
পূর্ব ইউক্রেনের রেল স্টেশনে রকেট হামলা, নিহত অন্তত ৩০


আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি রেল স্টেশনে রকেট হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক। শহরের ওই রেল স্টেশনটি বেসামরিক নাগরিকদের উদ্ধারের জন্য ব্যবহৃত হচ্ছিল। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রেল স্টেশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমে এসব তথ্য জানায়।

জার্মান সংবাদ সংস্থা ডয়চেভেলের খবরে বলা হয়, ওই রেল স্টেশনে দু’টি রকেট আঘাত হানে। পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকরা আশ্রয়ের জন্য এই রেল স্টেশন এসে জড়ো হয়েছিল।

ডোনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, রেল স্টেশনে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল। রকেট হামলার পর ডজন ডজন মানুষের মৃত্যুর খবর আসছে।

উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযানের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। কিয়েভসহ উত্তরাঞ্চলীয় প্রধান শহরগুলো দখলে ব্যর্থ হয়ে বর্তমানে রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর