বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পূর্ব কঙ্গোতে খনিধসে নিহত ২ শতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ সময় দেখুন
পূর্ব কঙ্গোতে খনিধসে নিহত ২ শতাধিক


ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে একটি কোলটান খনিধসে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন উত্তর কিভু প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।

খনিটি ২০২৪ সাল থেকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) খনিধসের ঘটনাটি ঘটে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

মুইসা বলেন, ‘এই ভূমিধসে দুই শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে খনিশ্রমিক, শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন।’

প্রাদেশিক গভর্নরের এক উপদেষ্টা জানান, এখন পর্যন্ত অন্তত ২২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রুবায়া কোলটান খনিটি ২০২৪ সাল থেকে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বিশ্বের মোট কোলটান উৎপাদনের প্রায় ১৫ শতাংশ জোগান দেয় এ খনি। কোলটান প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় ট্যানটালাম যা একটি তাপসহনশীল ধাতু, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশযান যন্ত্রাংশ ও গ্যাস টারবাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর