বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

‘পৃথিবীতে স্বৈরশাসকের সমিতি হলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০০ সময় দেখুন


লালমনিরহাট: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার আমলে যে নারকীয় তাণ্ডব, হত্যাকাণ্ড চালিয়েছে, তা বিশ্বের অনেক ফ্যাসিস্টকে হার মানিয়ে তাদের রেকর্ড সে ভেঙেছে। পৃথিবীতে যদি কোনো স্বৈরশাসকের সমিতি করা হয় তাহলে শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হবে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লালমনিরহাট জেলা শাখার আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। রেলওয়ে এম টি হোসেন মাঠে ঐতিহাসিক গণঅভ্যুথানের বর্ষপূর্তিতে এ বিজয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি দীর্ঘ ১৭ বছর গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এ দেশের মানুষের জন্য লড়াই করেছে। লড়াইয়ে অধিকার প্রতিষ্ঠা করেছে বলে মানুষের মন জয় করে একটি জনপ্রিয় ভালোবাসার দলে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘গত বছর ৫ আগস্ট গণতন্ত্রের জন্য এ দেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছিল। তখন ছাত্র-জনতাসহ এ দেশের লাখ লাখ মানুষ রাস্তায় বেরিয়ে আনন্দ উল্লাস ও বিজয় মিছিল করেছিল। আজকে ১ বছর পূর্তি সেই দিনটি আমাদের মাঝে আবারও এসেছে।’

আসাদুল হাবিব দুলু বলেন, ‘শহিদ আবু সাঈদ তার বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছেন। আবু সাঈদ -এর মত অসংখ্য শহিদের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। বাংলার আকাশ এখন মুক্ত, আমাদের পথ এখন প্রশস্ত।’

সভায় আরও উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি সভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom