মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

পেপারফ্লাইয়ের ডেলিভারি নেটওয়ার্কের সাথে যুক্ত হলো অথবা ডটকম।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭৭ সময় দেখুন


পেপারফ্লাইয়ের ডেলিভারি নেটওয়ার্কের সাথে যুক্ত হলো দেশের জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্ম অথবা ডটকম। এই চুক্তির ফলে সকল প্রকার লজিস্টিক সেবা প্রদানের মাধ্যমে ঢাকার ভেতরে ও বাইরে অথবা ডটকমের সকল পন্য গ্রাহকের কাছে পৌঁছে দেবে পেপারফ্লাই।

এই উপলক্ষ্যে অথবা ডটকমের এইচ ও ডি নূর মোহাম্মদ এবং পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এসময উপস্থিত ছিলেন অথবা ডটকমের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো: মামুন-উর-রশিদ খান এবং পেপারফ্লাই এর ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান এর সাথে ছিলেন টেকনোলজি এনাবলড সার্ভিসেস ম্যানেজার মোহাম্মদ হান্নান খান, সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মুস্তাফা আর রাকিব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর হাসান এবং সানজীভ কুমার চন্দ্রায়ণ, রিজিওনাল সেলস ম্যানেজার অফ ইকম এক্সপ্রেস লিমিটেড।

অথবা ডটকমের এইচ ও ডি নূর মোহাম্মদ বলেন, “আমরা সবসময় আমাদের বাণিজ্যিক অংশীদারিত্ব বাড়াতে চাই। আমরা পেপারফ্লাইয়ের সেবার মান নিয়ে খুবই সন্তুষ্ট। এই দেশ সেরা প্রতিষ্ঠানটির সাথে পারস্পারিক দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপনে আমরা আগ্রহী।”

পেপারফ্লাইয়ের ভাইস প্রেসিডেন্ট মো: মেসবাউর রহমান বলেন, “পেপারফ্লাই ২৪ থেকে ৪৮ ঘন্টার মাঝে দেশের যে কোন প্রান্তে পণ্য ডোরস্টেপ পিকাপ ও ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম। পেপারফ্লাইয়ের দেশজুড়ে ডেলিভারি পয়েন্টই হলো পেপারফ্লাইয়ের এই সক্ষমতার মূল শক্তি”।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর