বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পেরুতে বাস উল্টে নিহত ১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
পেরুতে বাস উল্টে নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক

পেরুতে একটি বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ মে) দেশটির পার্বত্য আয়াকুচো অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ৪০ জন যাত্রী নিয়ে লিমা থেকে আন্দিজ পর্বতের দিকে যাচ্ছিল।

আয়াকুচোর কর্মকর্তা ওয়াইবার ভেগা সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনের মরদেহ বাসের নিচে আটকা পড়ে আছে। শিলাবৃষ্টিসহ খারাপ আবহওয়ার কারণে উদ্ধার কার্যক্রম ব্যহত হচ্ছে।

এ ছাড়া বাস দুর্ঘটনায় ১৬ জন নিহতের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।

সড়কে অব্যবস্থাপনাসহ অন্যান্য কারণে পেরুতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে, গত ৩০ এপ্রিল দেশটির কাজামার্কা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর