শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৩০৫ সময় দেখুন
পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে দুই দফা বৈঠকের পর এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে বিএনপি।

শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে প্রথম দিনের বৈঠক শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়েছেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশন, আইনজীবী ফোরাম, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব), এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ, শিক্ষক কর্মচারী ঐক্য জোট, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম, আইনজীবী সমিতি সুপ্রিম কোর্ট, আইনজীবী ফোরাম, ঢাকা জাজ কোর্ট, ঢাকা আইনজীবী সমিতি, এমবিএ এসোসিয়েশন, ডিপ্লোমা ইন্জিনিয়ার এসোসিয়েশন, ডিপ্লোমা এগ্রিকালচার এসোসিয়েশন, নার্সেস এসোসিয়েশন, টেক্সটাইল এসোসিয়েশন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট, মেডিকেল টেকনোলজিস এসোসিয়েশন, ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন, ইউনানি আয়ুর্বেদি ডাক্তার এসোসিয়েশনসহ ২০টি পেশাজীবী সংগঠনের নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকের শুরুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি। গণতন্ত্রের সংকট, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এর থেকে উত্তরণে আপনাদের মতামত শোনার জন্য আহ্বান করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান।

পেশাজীবীদের সঙ্গে বৈঠকে বিএনপি

পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, ফরহাদ ডালিম ডোনার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খকন, মাসুদ তালুকদার, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল, আবেদ রেজা, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, ডাক্তার মো. আব্দুস সালাম, ডাক্তার মো. আব্দুস সেলিম, ডাক্তার শহিদুল আলম,ডাক্তার মো. সিরাজুল ইসলাম, ডাক্তার ডা. শফিকুল হায়দার পারভেজ, প্রকৌশলি মাহবুল আলম, রিয়াজুল ইসলাম রিজু, সেলিম ভুঁইয়া, শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট আবদুল জব্বার ভূইয়া, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, এ্যাড আজিজুল ইসলাম খান, কৃষিবিদ রাশি দুল হাসান হারুন, কৃষিবিদ জি কে এম মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ আব্দুল্লাহ আল ফারুক, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, এ্যাড খন্দকার মোহাম্মদ হজরত আলী, এ্যাড আনিসুর রহমান আনিস, এ্যাড তাসলিমা আক্তার, অ্যাকভোকেট রমিজ উদ্দিন আহমেদ, প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান সেন্টু, প্রকৌশলী মুসলিম উদ্দিন, জাকির হোসেন মওলানা দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপিকা কামরুন নাহার লিজি, জাহানারা সিদ্দিকী, শেখ মনিরউদ্দিন, কামরুল হাসান সদ্দার, ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, ডাক্তার মো. ফখরুজ্জামান, জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসাইন, প্রকৌশলী ফখরুল আলম, প্রকৌশলী আনোয়ার হোসেন, রোকেয়া চৌধুরী বেবি, পারভিন কাওসার মুন্নী, সুমনা আক্তার স্মৃতি, শাহনাজ আক্তার রফিকুল ইসলাম, এ কে এম মুসা লিটন, মামুনুর রশীদ, কামরুজ্জামান কল্লোল, ডাক্তার মির্জা লিটন, ডাক্তার আমিনুল বারী কাকনসহ মোট ১০২ জন।

বৈঠকে শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সাহলে প্রিন্স। সভা পরিচালনা করছেন দফতর সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহযোগিতায় আছেন তথ্য গবেষণা সম্পাদক রিয়াজুদ্দিন নসু, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মনির হোসেন, বেলাল আহমেদ।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর