বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পোল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ডোনাল্ড টাস্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
পোল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ডোনাল্ড টাস্ক


আন্তর্জাতিক ডেস্ক

পোল্যান্ডের রাজনীতিতে অচলাবস্থা কাটছে। দেশটির পার্লামেন্টে আস্থা ভোটে হেরে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েকি। পোলিশ পার্লামেন্ট ইইউপন্থি নেতা ডোনাল্ড টাস্ককে নতুন প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করেছে।

দুই মাস আগে পোল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে নতুন সরকার গঠন হয়নি। দেশটির প্রেসিডেন্ট বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুমতি দেন।

পোল্যান্ডের বাম ও মধ্যপন্থি রক্ষণশীল দলগুলো মিলে একটি জোট গঠন করে। দলগুলো নেতা হিসেবে নির্বাচন করে ডোনাল্ড টাস্ককে।

সোমবার অনাস্থা ভোটে বর্তমান প্রধানমন্ত্রী মোরাওয়েকির পক্ষে ১৯০ জন পার্লামেন্ট সদস্য ভোট দিলেও বিপক্ষে দিয়েছেন ২৬৬ জন। এতে ডোনাল্ড টাস্কের প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত হয়। চলতি সপ্তাহে ডোনাল্ড টাস্ক দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর