বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

প্যারিসে ছুরি ও হাতুড়ি হামলায় নিহত ১, আহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ সময় দেখুন
প্যারিসে ছুরি ও হাতুড়ি হামলায় নিহত ১, আহত ২


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুরি ও হাতুড়ি হামলায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, একজন হামলাকারী আইফেল টাওয়ারের কাছে অবস্থিত কোয়াই ডি গ্রেনেলের পাশে পর্যটকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

তিনি জানান, ২৬ বছর বয়সী একজন ফরাসি নাগরিককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সন্দেহভাজন ব্যক্তি একটি জার্মান পর্যটক দম্পতির মধ্যে একজনকে ছুরিকাঘাত করে। তখন লোকটিকে পুলিশ তাড়া করলে সে হাতুড়ি দিয়ে পিটিয়ে আরও দুইজনকে আহত করে। পরে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দারমানিন জানিয়েছেন, অভিযুক্ত হামলাকারী ‘আল্লাহু আকবর’ ও আরবিতে ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ’ বলে চিৎকার করেছিল।

গ্রেফতারের পর সে পুলিশকে বলেছে, আফগানিস্তানে এবং ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছে। এ জন্য সে বিরক্ত।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর