রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

প্রকাশ্যে ভোট দেওয়ায় নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১২ সময় দেখুন
প্রকাশ্যে ভোট দেওয়ায় নতুন মন্ত্রী ফরিদুল হক খানকে ইসিতে তলব


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রকাশ্যে ভোট দিয়ে আইন লঙ্ঘন করায় নতুন মন্ত্রীসভায় পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে ডাক পাওয়া ও বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকারী ফরিদুল হক খানকে নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছে।

আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩টায় তাকে প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়ে ব্যাখা দিতে ব্যক্তিগতভাবে ইসিতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন জামালপুর-২ আসনের ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়, ভোট কেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদান করেন ওই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ফরিদুল হক খান। আইন অনুযায়ী প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮৩ অনুচ্ছেদের বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ।

ইসির চিঠিতে বলা হয়েছে, প্রকাশ্যে ভোট দেওয়ার অপরাধে কেন আপনার বিরুদ্ধে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৫ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশনের ৩১৪ নম্বর কক্ষে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখা প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।

সারাবাংলা/জিএস/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর