শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে অনড় শিক্ষকরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, ২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে অনড় শিক্ষকরা


ঢাকা: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপণ প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তারা জানান, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা না দেওয়া হলে কর্মসূচি অব্যহত থাকবে।

রোববার (১৯ অক্টোবর) সরকারের প্রজ্ঞাপনের প্রতিক্রিয়ায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি বলেন, পাঁচ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে রোববার বেলা ১২টায় ভুখা মিছিল করার কথা থাকলেও সে সময়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠক থাকায় ভূখা মিছিলটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে রোববার (১৯ অক্টোবর) বাড়িভাড়া ভাতা বৃদ্ধি-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে প্রদান করা হবে, যা সর্বনিম্ন ২ হাজার টাকা। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে এই ভাতা কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর