বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রতিশ্রুতি রক্ষা করলে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে পাকিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
প্রতিশ্রুতি রক্ষা করলে তালেবান সরকারকে স্বীকৃতি দেবে পাকিস্তান


আন্তর্জাতিক ডেস্ক

মানবাধিকারসহ নানা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তালেবানের করা প্রতিশ্রুতি পূরণের স্পষ্ট অগ্রগতি না দেখলে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মজিদ খান দ্য ওয়াশিংটন ডিপ্লোমেটকে দেওয়া এক সাক্ষাৎকারে তার দেশের এমন অবস্থানের কথা জানান।

সাক্ষাৎকারে মজিদ খান জানান, তালেবান সরকারের কর্মকাণ্ড নজরে রাখছে ইসলামাবাদ। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি তালেবান রক্ষা করবে কি না সেটা তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা একটি প্রত্যাশার জায়গা রেখেছি— যেটা হলো তালেবান সবার অধিকার ও সম্মান নিশ্চিত করবে।

তিনি বলেন, আমরা চাই আফগানিস্তানের ভূমি যেন পাকিস্তানসহ কোনো ভিন দেশের বিরুদ্ধে ব্যবহৃত না হয়। আমরা চাই সেদেশে নারী অধিকারসহ মানবাধিকার যেন সুরক্ষিত থাকে।

রাষ্ট্রদূত মজিদ খান এক প্রশ্নের জবাবে জানান, পাকিস্তান বিশ্বাস করে যে, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে পারস্পরিক লেনদেনের পরিবর্তে মানবিক সংকট এড়ানোর বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এখন জরুরি হলো— আফগানিস্তানে সবকিছু যেন ভেঙে না পড়ে সেটা নিশ্চিত করা। স্পষ্টত আফগানিস্তানে একটি নতুন বাস্তবতা বিরাজ করছে—আর তা হলো তালেবান সরকার।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারা হয় আফগানিস্তান ইস্যুতে জড়াবে—যার অর্থ এই নয় যে সরকারকে স্বীকৃতি দিয়েই তা করতে হবে। আর আরেকটি বিকল্প হলো আফগানিস্তানকে পরিত্যাগ করা।

উল্লেখ্য যে, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের গণতান্ত্রিক সরকার উৎখাত করে তালেবান। ওইদিন প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক সপ্তাহ পর গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। উগ্রবাদী গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাসান আখুন্দকে সরকারের প্রধান হিসেবে মনোনীত করে শীর্ষ নেতৃত্ব। মোল্লা আখুন্দ প্রতিবেশী পাকিস্তানের ঘনিষ্ঠ বলেও পরিচিত।

তালেবানের সরকার গঠন প্রক্রিয়ায় চীন ও পাকিস্তানের প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। তালেবান সরকার গঠনের আগের দিন কাবুলে পাকিস্তান দূতাবাসের সামনে পাকিস্তান বিরোধী সমাবেশ করেন সাধারণ আফগানরা। তালেবান সরকার গঠনের পর ধারণা করা হয়েছিল প্রতিবেশী পাকিস্তান সবার আগে স্বীকৃতি দেবে। তবে এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কাবুলের নতুন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ইসলামাবাদ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর