বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৮ মে ২০২৫ ০৮:৫৮ | আপডেট: ৮ মে ২০২৫ ০৯:০৩

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ভারতের বিমান হামলায় ঝড়া প্রতি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সম্প্রতি ভারতের কাশ্মীরের পেহেলগামে স্বাধীনতাকামীদের হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ পর্যটক। এ ঘটনার বদলা হিসেবে গত মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর পালটা হামলা চালায় পাকিস্তানও। পালটাপালটি এই হামলায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এরমধ্যে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, ‘তারা কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নিজেকে শক্তিশালী ভাবে। আমরা গত (মঙ্গলবার) রাতে প্রমাণ করেছি, পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে, কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়। জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায়।’

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত সহজে সারতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের কাপুরুষোচিত আক্রমণে ২৬ জন নিরীহ বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। আমরা মাত্র সাত বছর বয়সী এক শিশু ইরতাজা আব্বাসের জানাজা আদায় করেছি।’

ভারতকে তাদের বিমান হামলার ‘পরিণাম ভোগ করতে হবে’ হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘হয়তো তারা ভাবছিল আমরা পিছু হটব, কিন্তু তারা ভুলে গেছে যে এটা এমন একটা জাতি, যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।

সারাবাংলা/ইআ

পাকিস্তানের প্রধানমন্ত্রী
শাহবাজ শরিফ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর