শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৪ সময় দেখুন
‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে শিক্ষাখাতে। এ খাতে তিনি সবচেয়ে বেশি বরাদ্দও দিয়েছেন।

রোববার (২৮ মে) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে জা‌তিরজনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের জু‌লিও কু‌রি শা‌ন্তি পদক প্রা‌প্তির ৫০ বছর পূ‌র্তি উদযাপন এবং “পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই)” শীর্ষক কর্মশালাটির আয়োজন করে রূপগঞ্জ উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষাখাতে অভাবনীয় উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নতুন স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে ভবন নির্মাণ করা হয়েছে। এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখা‌নে নতুন ভবন নির্মাণ হয়নি।

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে’

শুধু তাই নয় বিনামূল্যে বই বিতরণ, মেধাবৃত্তি ও উপবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষাখাতে বে‌শি বাজেট বরাদ্দ, শিক্ষক নিয়োগ ও মর্যাদা বৃদ্ধি, নতুন বিদ্যালয় স্থাপন, কওমি মাদ্রাসার শিক্ষা, দারিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি, সাক্ষরতার হার বৃদ্ধি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করছে।

তিনি বলেন, স্কুলের নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে, সীমানাপ্রাচীর হয়েছে, শহীদ মিনার নির্মাণ করা হয়েছে, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। এ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে রোল মডেল।

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থার অগ্রগতিই প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের হাতে ছেঁড়া ও পুরোনো বই তুলে দেওয়া হতো। আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার বছরের প্রথমদিনই সারা দেশের শিক্ষার্থীর হাতে চকচকে, ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছেন। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। সরকার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ গড়ার কারিগর শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করেছেন উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী ব‌লেন, শিক্ষকদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকার সব সময় আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের বেতন ও মর্যাদা বৃদ্ধি করেছেন। স‌র্বোপ‌রি তিনি শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন বাস্তাবায়ন হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল হকের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে রূপগঞ্জ উপ‌জেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুছ ফারুকী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ‌প্রোগ্রাম অফিসার তানভীর আহ‌মেদ সি‌দ্দিকী, রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উপ‌জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার আশরাফুল আলম সি‌দ্দিকী, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুল আউয়াল মোল্লা, উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর