মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

প্রযুক্তির সাহায্যে পূর্ব মেদিনীপুর জেলায় বন্যপ্রাণ বাঁচাতে বিশেষ উদ্যোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০১ সময় দেখুন


Last Updated:

এই শিকার উৎসবে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ। ড্রোন উড়িয়ে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর হয়েছে বন বিভাগ।

X

পূর্ব

পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ

সৈকত শী, তমলুক: বন্যপ্রাণ রক্ষা করতে প্রযুক্তির সহায়তা নিল জেলা বনদফতর। পূর্ব মেদিনীপুর জেলায় বনভূমির পরিমাণ অনেকটাই কম। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৮৩৯ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে। অবিভক্ত মেদিনীপুর জেলায় ফল হারিনী কালিপুজোর সময় শিকার উৎসবের চল আছে। ২৬ মে সোমবার রাতে ফল হারিনী কালীপুজো। এই কালীপুজোর আগে থেকে এবং কালীপুজোর পরের দিনও চলে শিকার পর্ব। এই শিকার উৎসবে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ। ড্রোন উড়িয়ে বন্যপ্রাণ বাঁচাতে তৎপর হয়েছে বন বিভাগ।

পূর্ব মেদিনীপুর জেলায় স্বাভাবিক বনাঞ্চল না থাকলেও প্রচুর পরিমাণে বন্যপ্রাণ রয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল, গোসাপ, কচ্ছপ সহ বিভিন্ন প্রজাতির সাপ লক্ষ্য করা যায় পূর্ব মেদিনীপুর জেলার ঝোপঝাড় যুক্ত জলাশয় গুলিতে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। শিকার উৎসবে মূলত এইসব পশুপাখি শিকার করে একশ্রেণীর আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া থেকে মূলত ট্রেনে করে পূর্ব মেদিনীপুর জেলায় শিকারিরা প্রবেশ করে শিকার উৎসবের দিনগুলিতে শিকার করার জন্য।

শিকার উৎসবে বন্যপ্রাণী শিকার রুখে দিতে গোটা পাঁশকুড়া সহ পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম স্টেশন মেচেদা, কোলাঘাট, ক্ষীরাই, হাউর এলাকাগুলিতে পূর্ব মেদিনীপুর বন দফতরের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থাদের সঙ্গে নিয়ে এলাকার মানুষদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির অভিযান শুরু হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে টেকনোলজির সহযোগিতা নিয়ে প্রতিটা এলাকার কোনায় কোনায় নজরদারি চালাচ্ছে বনদপ্তর। পাঁশকুড়া সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে একাধিক ড্রোন। চলছে নাকা চেকিং, মাইক প্রচার, লিফলেট বিলি, সেই সঙ্গে চলছে জনসংযোগের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো।

এর পাশাপাশি একই রকম ভাবে রেলওয়ে স্টেশনগুলোতে বন দফতরের পক্ষ থেকে চলছে স্টেশন মাইকিং। পূর্ব মেদিনীপুর জেলার ডি এফ ও অর্ণব সেনগুপ্ত ড্রোন উড়িয়ে নজরদারির কাজ শুরু করেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী শিকার বন্ধ করার জন্য বলা হয়েছে। সেই জন্য জেলা পুলিশ-প্রশাসন, রেলওয়েকে নিয়ে অভিযান চালাচ্ছি।’ প্রসঙ্গত শেষ দু’বছর এই তিথিতে পূর্ব মেদিনীপুর জেলায় বন্যপ্রাণ শিকার রুখতে সফল হয়েছিল বন বিভাগ। চলতি বছরেও যাতে শিকার ঠেকানো যায় আগে থেকেই তার প্রস্তুতি নিচ্ছে বন দফতর। মূলত এই সময় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উৎসবের আড়ালে বেশ কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে বহু প্রাণীর চামড়ার চোরাচালান করে। তাই শিকারীদের আটকাতে জেলার প্রবেশপথগুলিতে নজরদারি চালাচ্ছে বন দফতর।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর